You should Understand

Terms & Condition For Product

সম্মানিত ক্রেতা ও গ্রাহকবৃন্দ,
টুনটুনি সব সময় কাস্টমারদের সর্বোচ্চ প্রাধান্য ও গুরুত্ব দিয়ে থাকে। এতদসত্বেও গ্রাহক সেবার মান উন্নত, সময়োপযোগী এবং দ্রুততর করার জন্যে কিছু নিয়ম কানুন মেনে কার্য পরিচালনা করতে হয়। সন্মানিত ক্রেতা ও গ্রাহকগনের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি যে, টুনটুনি থেকে কোন পণ্য বা সেবা/সার্ভিস নেওয়ার পূর্বে নিন্ম উল্লেখিত নিয়মাবলি ভালোভাবে অনুসরণ করবেন। -- ধন্যবাদ।
বিক্রয়ের সময় যে সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি ঘোষণা করা হয় সেগুলো মূলত পন্য প্রস্তুতকারক কর্তৃক প্রদান করা ওয়ারেন্টি । অর্থাৎ বিক্রিত পণ্যের ওয়ারেন্টি সেবা মূলত নির্দিষ্ট ব্রান্ডের মূল কোম্পানী বহন করে থাকে। ওয়ারেন্টি সেবার ভিন্নতার দিক থেকে প্রত্যেকটি ব্র্যান্ড সতন্ত্র এবং তাঁদের বিভিন্ন শর্তাবলী নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা আছে। এক্ষেত্রে সাহায্যকারী প্রতিষ্ঠান টুনটুনি মূল ব্রান্ডের কোম্পানি গুলোর ওয়ারেন্টি সেবার শর্তাবলী কার্যকর করার মাধ্যম হিসেবে কাজ করছে। ওয়ারেন্টি হল এমন একটি সেবা যা উৎপাদনকারী বা আমদানীকারক এবং ক্রেতা উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি। এই চুক্তির মাধ্যমে ক্রেতা উৎপাদনকারী বা আমদানীকারকের উপর বিক্রিত পণ্যের মেরামত বা প্রতিস্থাপনের দায়িত্ব বর্তায়। ক্রয়ক্রিত পণ্যের ওয়ারেন্টি সেবা পেতে টুনটুনি ক্রেতাকে সার্বিক সহযোগিতা করে থাকে এবং ক্রেতা ও উৎপাদনকারী বা আমদানীকারক এর মধ্যে টুনটুনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। বিক্রিত সকল পণ্যে ওয়ারেন্টি প্রদান করা হয় না। শুধুমাত্র যেসকল পণ্যগুলোতে মূল কোম্পানি ওয়ারেন্টির মেয়াদ ঘোষণা করে থাকে সেগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হয়ে থাকে। ক্রেতাসাধারনের অবগতির জানানো যাচ্ছে যে বেশীরভাগ ওয়ারেন্টি প্রোডাক্ট রিপেয়ার হয় না, যে পার্টস টি নস্ট হয় সেটা পরিবর্তন করা হয় বরং অধিকাংশ ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা হয়।
প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক ওয়ারেন্টি শর্তাবলী নিম্নরূপঃ
  • টুনটুনি প্রতিটি প্রোডাক্ট এর আন্তর্জাতিক, দেশীয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি নীতিমালা অনুসরন করে।
  • কোম্পানী, ব্র্যান্ড ও মডেল ভেদে ওয়ারেন্টির বিভিন্ন মেয়াদ হয়। সাধারণত ওয়ারেন্টির মেয়াদ ০১ বছর থেকে ২ বছর হয়।
  • ওয়ারেন্টির আওতাভুক্ত কোন প্রোডাক্ট বিক্রির পর যদি তাতে ত্রুটি ধরা পড়ে, তবে পন্যের প্রকারভেদে তা সাথে সাথে পরিবর্তন করে দেওয়া হয় বা মেরামতের মাধ্যমে সেই ত্রুটি দূর করা হয়।
  • স্টক স্বল্পতার কারনে, নির্দিষ্ট মডেলের পণ্য বদলে দেওয়া সম্ভবপর না হলে, টুনটুনি নিজস্ব স্টকে থাকা অন্য কোন কোম্পানীর, ব্র্যান্ডের বা মডেলের সমমানের পণ্য দিয়ে বদল করে দিতে পারে।
  • নির্দিষ্ট মডেলের প্রোডাক্ট মেরামতের অযোগ্য ও বদলে দেয়ার মতন একই কিংবা সমমানের পণ্য যদি আমাদের স্টকে বর্তমান না থাকে সেক্ষেত্রে উক্ত মডেল থেকে ভাল কোন প্রোডাক্ট অবচয় ও মূল্য সমন্বয় এর মাধ্যমে বদলে দেয়া যেতে পারে।
  • প্রোডাক্ট ব্যাবহারের সময় কিংবা টুনটুনি এর সার্ভিসের সময় যদি কোন সফটওয়্যার বা ডাটা নষ্ট কিংবা হারিয়ে যায় এর দায়ভার টুনটুনি বহন করবে না। উল্লেখ্য যে, এক্ষেত্রে ডাটা পুনরুদ্ধার বা সফটওয়্যার পুনস্থাপনের কাজের দায়িত্ত্বও টুনটুনি এর উপর বর্তাবে না।
  • নির্দিষ্ট মডেলের প্রোডাক্ট ওয়ারেন্টির আওতায় নেয়ার পর সার্ভিসের কাজ শেষ করে প্রোডাক্টটি ফেরত দেয়ার সময় নির্দিষ্ট নয়, এই সময় ৫-৭ দিন থেকে সর্বোচ্চ ৩৫-৪০ দিন কিংবা আরো বেশী হতে পারে; কারণ অধিকাংশ ক্ষেত্রে মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশে পর্যাপ্ত বাফার স্টক না থাকায় তা বিশেষভাবে আমদানী করে আনতে হয় যা অনেক সময় সাপেক্ষ।
  • বিক্রয়ের সময় যে কম্পিউটার সেটআপ ও অপারেটিং সিস্টেম কাস্টমাইজ করে দেয়া হয় তা ওয়ারেন্টির আওতায় থাকে না।
  • লাইফ টাইম ওয়ারেন্টি মূলত বাজারে প্রচলিত পণ্য হিসেবে বিবেচিত হওয়ার সময়কাল পর্যন্ত ঐ পণ্যের ওয়ারেন্টি সেবা প্রদানকে লাইফ টাইম ওয়ারেন্টি বুঝাবে। কোনো পণ্যের ‘লাইফ টাইম’ ওয়ারেন্টির আওতায় ওই পণ্যটি মার্কেটে প্রচলিত পণ্য হলে, ক্রেতা ওয়ারেন্টি সেবা প্রাপ্ত হবে। কোনো পণ্য বাজারে EOL(End of Life) হিসেবে গণ্য হলে অর্থাৎ পণ্যটি যদি অপ্রচলিত হয়ে পড়ে তবে তা আর ওয়ারেন্টির আওতায় আসবে না। পণ্যের নতুন সংস্করণ বাজারে আসলে তা পুরাতন সংস্করণের সাথে ওয়ারেন্টি সেবা পাবে না। উল্লেখ্য, লাইফ টাইম ওয়ারেন্টির ক্ষেত্রে বিসিএর এর নীতিমালা অনুযায়ী গ্রাহক বা ক্রেতা সর্বোচ্চ ২(দুই) বছর এ সেবা উপভোগ করতে পারবেন।
  • ওয়ারেন্টির আওতা বহির্ভূত যেকোন সার্ভিসের জন্য টুনটুনি মূল্য ধার্য করতে পারবে যা ক্রেতার সম্মতি সাপেক্ষে কার্যকর হবে।
  • ওয়ারেন্টির ক্ষেত্রে যদি কোন যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন হয় তাহলে ক্রেতা সাধারন তা নিজ দায়িত্বে সংগ্রহ করবেন অথবা ক্রেতাগনের সম্মতিতে অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে টুনটুনি এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
  • ওয়ারেন্টির নির্ধারিত মেয়াদ থাকাকালীন বা উত্তীর্ণ হওয়ার পরে টুনটুনি কর্তৃক প্রদত্ত ফ্রি সফটওয়্যার বা হার্ডওয়্যার টিউনিংএ যদি প্রোডাক্ট এ কোন সমস্যা ধরা পড়ে বা নতুন কোন সমস্যার সৃষ্টি হয় তার দায়ভার টুনটুনি এর উপর বর্তাবে না।
  • মনিটরের ডেড পিক্সেল (Dead Pixel) জনিত ওয়ারেন্টি ক্লেইমের জন্য তাতে ন্যূনতম ৩ বা তার বেশি ডেড পিক্সেল দৃশ্যমান হতে হবে।
  • পণ্যের ওয়ারেন্টি ক্লেইমের সময় ক্রেতাকে পণ্যের অরিজিনাল পাকেট/বক্স, ইনভয়েস ইত্যাদি প্রদর্শন বাধ্যতামূলক।
যে কারনে পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হবে নাঃ
  • অসতর্ক ভাবে ব্যবহারজনিত কারনে যেমন, পানিতে ভিজে যাওয়া, ভেঙে যাওয়া, পুড়ে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, গভীরভাবে আঁচড় এর দাগ প্রভৃতি কারণে কোন ত্রুটি দেখা দিলে তা ওয়ারেন্টির আওতাভুক্ত হবে না।
  • কোন পণ্যের সিরিয়াল বা সিরিয়াল স্টিকার আংশিক বা সম্পূর্ণরূপে মুছে গেলে, উঠে গেলে বা যেকোন কারণে ক্ষতিগ্রস্ত হলে তখন পণ্যটি আর ওয়ারেন্টির আওতাভুক্ত হবে না।
  • মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড এবং র‌্যাম এর গায়ে ফাংগাস বা মরিচা ও গভীর কোন ক্ষত বা আচড় থাকলে উক্ত মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড বা র‌্যাম ওয়ারেন্টির আওতাভুক্ত হবে না।
  • মাদারবোর্ড এবং প্রসেসর এর ক্ষেত্রে এক বা একাধিক পিন সম্পূর্ণ বা আংশিক ভাঙ্গা, বাঁকা বা বিকৃত অবস্থায় পাওয়া গেলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় থাকবে না।
  • যেহেতু টুনটুনি ল্যাপটপ, ডেস্কটপ কিংবা কোন পণ্য ডেলিভারির সময় কোন প্রকারের পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি কোড প্রয়োগ করে না সেহেতু ল্যাপটপ, ডেস্কটপ বা অন্য যেকোন ডিভাইসে BIOS পাসওয়ার্ড এর সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে। এটা ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • Apple Mac Book এর নিজস্ব অপারেটিং সিস্টেম মুছে ফেললে পণ্যটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • ইউএসবি হাব, প্রিন্টার কার্টিজ, টোনার, হেড, রোলার, ড্রাম, এলিমেন্ট কাভার ইত্যাদি যন্ত্রাংশ ওয়ারেন্টির আওতা বহির্ভূত।
  • প্রিন্টারের ওয়ারেন্টির ক্ষেত্রে প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত কালি, ইংক কার্টিজ বা টোনার কার্টিজ ব্যতীত অন্য কালি, ইংক কার্টিজ বা টোনার কার্টিজ ব্যবহার করলে ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • নির্দিষ্ট মডেলের কম্বো (যুগল) কিবোর্ড-মাউস (যে সব কিবোর্ড-মাউস একসাথে বান্ডেল হিসেবে বিক্রি হয়) এর ক্ষেত্রে কিবোর্ড বা মাউস যেকোনো একটি ক্ষতিগ্রস্থ হলে ওয়ারেন্টির জন্য সম্পূর্ণ কম্বো (যুগল) সেটটি (আনুসাঙ্গিক এক্সেসরিজ) উপস্থাপন করতে হবে। শুধুমাত্র কিবোর্ড বা মাউস আলাদাভাবে ওয়ারেন্টির জন্য উপস্থাপন গ্রহণযোগ্য হবে না।
  • প্রিন্টার, স্ক্যানার, রাউটার, সুইচ, এক্সেস পয়েন্ট, টিভি কার্ড ইত্যাদি এবং একই ধরনের প্রোডাক্ট এর পাওয়ার এডাপ্টার ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • কোন নির্দিষ্ট প্রোডাক্ট এর ওয়ারেন্টি প্রদানের পর যদি ওয়ারেন্টি বা সার্ভিস বিভাগে ২ মাসের অধিক সময় অতিবাহিত হয় তবে উক্ত প্রোডাক্ট এর দায়ভার কোম্পানী বহন করবে না।
  • নির্দিষ্ট প্রোডাক্ট এর ওয়ারেন্টি রিসিভ পেপার হারিয়ে গেলে এর ক্রয়ের রশিদ ও যথাযোগ্য প্রমান প্রদান সাপেক্ষে প্রোডাক্ট টি গ্রহন করতে হবে।
বিঃদ্রঃ- ইনভয়েস ভেরিফাই করতে বা ওয়ারেন্টি সার্ভিস সংক্রান্ত যেকোন পরামর্শ বা অভিযোগের জন্য
কল করুনঃ +8809638144444,
মেইল করুণঃ [email protected] এ,
অথবা আমাদের ফেসবুক পেজে https://facebook.com/tuntuniopc এ লিখুন।

You should Understand

Terms & Condition For Long Term Service

ক্ষুদ্রঋণ পরিচালনার সফট্ওয়্যারের ক্ষেত্রেঃ

    এক্ষেত্রে ১ম পক্ষ মানে টুনটুনি এবং ২য় পক্ষ মানে সেবা গ্রহীতাগণ।
  1. ২য় পক্ষ, ১ম পক্ষকে ইন্সটলেশন চার্জ বাবদ অফেরত যোগ্য টাকা প্রদান করবে।
  2. সাবস্ক্রিপশন ফি বাবদ নির্ধারিত টাকা ২য় পক্ষ, ১ম পক্ষকে প্রতিমাসের জন্য অগ্রিম প্রদান করবে।
  3. চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ১ম পক্ষ ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে এই সফটওয়্যার ২য় পক্ষের ব্যবহার উপযোগী করে তুলবে, তবে প্রতিকুল অবস্থার জন্য কিছু দিন সময় বেশি লাগতে পারে।
  4. ১ম পক্ষ, ২য় পক্ষের ব্যবসা ইনভেস্টিগেশন করার পর ২য় পক্ষ তা সত্যায়িত করবে এবং সেই রিপোর্ট অনুসারে সফটওয়্যার ব্যবহারের উপযোগী করে তৈরি করবে।
  5. ২য় পক্ষের ব্যবসা ইনভেস্টিগেশন করে সফটওয়্যার ব্যবহারের উপযোগী করে তৈরি করার পরে, পুরাতন ডাটা এন্ট্রি করার সময় কোন প্রকার অসঙ্গতি দেখা দিলে তা ঠিক করার জন্য ১ম পক্ষের কর্ম ঘন্টা/শ্রমের মুজুরী ২য় পক্ষ প্রদান করবে ।
  6. এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এবং সাবস্ক্রিপশন ফি চালু হওয়ার আগে ২য় পক্ষ সফটওয়্যার ব্যবহার করতে না চাইলে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরবর্তী ০৮ (আট) ঘন্টার মধ্যে ১ম পক্ষকে অবহিত করবে, অন্যথায় যাবতীয় খরচ বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা ১ম পক্ষকে প্রদান করবে।
  7. ২য় পক্ষের অনুশীলনের সময় শেষ হওয়ার পর, পুরাতন ডেটা/রেকর্ড এন্ট্রি দেওয়ার জন্য ১ম পক্ষ নির্দেশ করবে সেই দিন-মাস থেকে সাবস্ক্রিপশন ফি’র টাকা কার্যকর হবে।
  8. মোট টাকার ৮০% ওয়ার্ক অর্ডার/চুক্তিপত্র স্বাক্ষর করার সাথে, ২০% ট্রেনিং করার পরে ২য় পক্ষ, ১ম পক্ষকে সম্পূর্ণ পরিশোধ করবে।
  9. সফটওয়্যার ব্যবহার করার জন্য ১ম পক্ষ, ২য় পক্ষকে কোনপ্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (যেমনঃ স্মার্ট ফোন, কম্পিউটার, ট্যাব ইত্যাদি) প্রদান করবে না।
  10. সফটওয়্যার ব্যবহার করার জন্য ১ম পক্ষ, ২য় পক্ষকে ইন্টারনেট সংযোগ প্রদান করবে না।
  11. ২য় পক্ষ নিজ দায়িত্বে এবং খরচে সকল প্রকার ডিভাইস এবং ইন্টারনেট সংযোগ সংগ্রহ ও সংরক্ষণ করবে।
  12. ২য় পক্ষ নিজ দায়িত্বে এবং খরচে ইন্টারনেট সংযোগ সচল রাখবে।
  13. ১ম পক্ষ, ২য় পক্ষ’র শুধুমাত্র এই সফটওয়ারের সাইবার নিরাপত্তা প্রদান করতে বাধ্য থাকবে।
  14. ২য় পক্ষ এই সফটওয়্যারে শুধুমাত্র এই চুক্তিপত্রে উল্লেখিত প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা করবে।
  15. ২য় পক্ষ নিজ দায়িত্বে সফটওয়্যার ব্যবহার করার সকল পাসওয়ার্ড নিরাপত্তার সাথে সংরক্ষণ করবে।
  16. যেহেতু ১ম পক্ষের নিকট সফটওয়্যার ব্যবহার করার কোন পাসওয়ার্ড জানা থাকবে না সেহেতু কোন প্রকার ভুল/ফেক ডেটা এন্ট্রির জন্য ১ম পক্ষ দায়ী থাকবে না।
  17. ১ম পক্ষ’র তৈরি করা সফটওয়্যারটি ২য় পক্ষ যতদিন প্রয়োজন মনে করবে ততদিন ব্যবহার করবে।
  18. এই সফটওয়্যারের সেবা চালু রাখতে, ব্যর্থ হওয়ার সম্ভাবনা দেখা দিলে ১ম পক্ষ তা কমপক্ষে ০৩ (তিন) মাস আগে ২য় পক্ষকে অবহিত করবে এবং ২য় পক্ষের, এই সফটওয়্যারে এন্ট্রি হওয়া সকল তথ্য সংরক্ষণ নিশ্চিত করতে বাধ্য থাকবে।
  19. ২য় পক্ষ তাদের নিজ নামের ডোমেইনে সফটওয়্যারটি ব্যবহার করবে, সেক্ষেত্রে ২য় পক্ষ যতদিন এই সফটওয়্যার ব্যবহার করবে ততদিন ২য় পক্ষের নিজ নামের ডোমেইন এবং হোস্টিং এর কন্ট্রোল প্যানেল ১ম পক্ষের নিয়ন্ত্রণাধীন থাকবে, এক্ষেত্রে ২য় পক্ষের হোস্টিং ১ম পক্ষের নিকট থেকে ক্রয় করতে হবে।
  20. ২য় পক্ষের নিজ নামের ডোমেইন এবং হোস্টিং এর বাৎসরিক ফি এই চুক্তির অন্তর্ভুক্ত না।
  21. নোটিফিকেশন SMS এর খরচ এই চুক্তির অন্তর্ভুক্ত না।
  22. এই সফটওয়্যার ব্যবহার করার জন্য ১ম পক্ষ, ২য় পক্ষকে ০৪ (চার) দিনে ১৬ (ষোল) ঘন্টা ২য় পক্ষের এলাকায়/অফিসে ট্রেনিং করাবে। এক্ষেত্রে প্রথম ১৬ (ষোল) ঘন্টা ১ম পক্ষ নিজ খরচে আসা যাওয়া করবে। অতিরিক্ত ট্রেনিং এর প্রয়োজন হলে পরবর্তী দিনগুলোর আসা যাওয়ার খরচ (রিক্সা, অটো, সিএনজি এবং বাস ভাড়া হিসেবে) ২য় পক্ষ প্রদান করবে।
  23. ভবিষ্যতে ২য় পক্ষের প্রতিষ্ঠানে এক বা একাধিক কোন কর্মকর্তা/কর্মচারী নতুন যোগদান করলে যদি তাদের এই সফটওয়্যার ব্যবহার করার জন্য ট্রেনিং করাতে হয়, তাহলে ১ম পক্ষের প্রতিদিনের যাতায়াতের খরচ ও প্রতিদিনের জন্য ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ২য় পক্ষ সম্পূর্ণ প্রদান করবে।
  24. ১ম পক্ষের পরামর্শ অনুযায়ী পুরাতন ডেটা/রেকর্ড গুলো ২য় পক্ষ নিজ দায়িত্বে ও খরচে সফটওয়্যারে এন্ট্রি করবে।
  25. ১ম পক্ষ ও ২য় পক্ষের মধ্যে সকল প্রকার আদেশ/নির্দেশ/অনুরোধ ইত্যাদির লিখিত প্রেরণ করতে হবে যেমনঃ (ইমেইল, ডাক, কুরিয়ারের মাধ্যমে) এবং তা উভয় পক্ষ সংরক্ষণ করবে।
  26. ২য় পক্ষ, ১ম পক্ষের কোন কর্মকর্তা বা কর্মচারীকে ইন্সটলেশন চার্জ, সাবস্ক্রিপশন ফি, যাতায়াত ভাড়া ও অন্যান্য সকল প্রকার ফি/চার্জ, ক্যাশ/নগদ টাকা প্রদান করবে না।
  27. ২য় পক্ষ, ইন্সটলেশন চার্জ, সাবস্ক্রিপশন ফি ও অন্যান্য সকল প্রকার ফি/চার্জ তফসিলি ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করে জমা স্লিপের ছবি অথবা ট্রানজেকশন নাম্বার ১ম পক্ষকে লিখিতভাবে অবহিত করবে।
  28. ১ম পক্ষের মনোনীত নিম্ন লিখিত হিসাব নং এ ২য় পক্ষ সকল প্রকার লেনদেন করবেঃ
    1. Account Title: TunTuni OPC,
      Account No: 500333300001328,
      Routing No: 260263416,
      SWIFT Code: NRBBBDDH,
      NRBC Bank,
      Kurgaon Sub Branch,
      Ashulia, Dhaka
    2. bKash Merchant (Payment): 01611489746
  29. উল্লেখিত মোবাইল ব্যাংকিং নাম্বারে টাকা জমা দিলে, এজেন্টদের নিকট থেকে টাকা উঠানোর সর্বচ্চো খরচ ২য় পক্ষ প্রদান করবে।
  30. ভবিষ্যতে ২য় পক্ষের চাহিদা অনুযায়ী সফটওয়্যার এর কোন প্রকার মডিফিকেশন অথবা ফিচার সংযোগ বা বাতিলের প্রয়োজন হলে, উভয় পক্ষ আলোচনা করে সময় এবং খরচ নির্ধারণ করবে।
  31. ২য় পক্ষের এডমিনিস্ট্রেটর(চুক্তি সম্পাদনকারী) ব্যতীত অন্য কারো সাথে ১ম পক্ষ কোন প্রকার তথ্য আদান প্রদান করবে না।
  32. এডমিনিস্ট্রেটরের ফোন নং, ইমেইল ইত্যাদির পরিবর্তন হলে ১ম পক্ষকে দ্রুত অবহিত করতে হবে।
  33. ২য় পক্ষের এডমিনিস্ট্রেটর পরিবর্তন করতে চাইলে উপযুক্ত প্রমাণ কাগজ সহ ১ম পক্ষকে অবহিত করতে হবে।

অন্যান্য সেবার ক্ষেত্রেঃ

  • বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা/কাজের ক্রমানুসারে কাজ করা হয়।
  • আমাদের সেবা সংশ্লিষ্ট রাষ্ট্রীয় আইন অমান্য করা যাবে না।
  • ০১ (এক) বছরের কম মেয়াদে ডোমেইন রেজিষ্ট্রেশন করা যাবে না।
  • ওয়ার্ক অর্ডারের সাথে কমপক্ষে ৭০% টাকা অগ্রীম প্রদান করতে হবে।
  • সাবস্ক্রিপশন ফি সবসময়ের জন্য অগ্রিম প্রদান করতে হবে।

যে কারনে দীর্ঘমেয়াদি সেবা কার্যকর হবে নাঃ

  • চুক্তিপত্রে উল্লেখিত ব্যক্তি, ফোন নং, ইমেইল ব্যতিত অন্য কোন ব্যাক্তি, ফোন নং বা ইমেইল থেকে সেবার জন্য অনুরোধ করেলে।
সেবা সংক্রান্ত যেকোন পরামর্শ বা অভিযোগের জন্য ই-মেইল করার ঠিকানা [email protected]